সকালের রোদ অর্থশূণ্য মনে হয়। এমন নয়, অর্থ খুঁজি সবটাতে,
অর্থবাদী মানুষের মন তো পড়তে পারি না সহসাই, তবে এই দাবী না করাই সমীচীন।
তবু আজ দারূণ রাতঘুম শেষে বহুদিন পর বুভুক্ষের মত সকাল দেখব বলে চোখ জাগাতেই মন কেন জাগল না? এমন নয়, কারণ খুঁজে বেড়াই সবটাতে, তবে তো উত্তর মিলে যেতো, আর জীবনের পাঠ যেত চুকে। তবু বার বার রোদ দেখে, আলোতে মন জাগল না, কেন? ...